Friday, September 12, 2008

আবেগিত আহবান

নিথর নিস্তব্ধতায়
নিজর্নতার নয়ন মেলিয়া;
বৃষ্টির ঝনঝনানি
মেঘের গজর্ণ।

বৃষ্টির জল অবনী চুমিয়া
হৃদয় নিংড়ানো ভালবাসায়,
সহসা প্রাণোচ্ছল আবেগময়তায়
সবর্ত্র সঞ্চারিত প্রাণ।

জঞ্জালিত এ বসুন্ধরায়
আহবাহিত এ বৃষ্টি, আহবান আমাদের
মুছিয়া যাও
পরিচ্ছন্ন কর।

বিন্দু বিন্দু কণার জমাচ্ছে স্রোত
এবার ধুঁয়ে মুছে পরিষ্কার;
জঞ্জাল আর রইবে না
পরিচ্ছন্নতায় বসুন্ধরা – 
সবুজের আহবান,
মিলিত স্রোতে নেমে আমাদের ধরায়
অকৃত্রিমতার ছৌঁয়া বইয়ে যাও
নিবিড় বাঁধনে আকড়ে ধর।

No comments: